advertisement
advertisement

রাজনৈতিক দলের কার্যালয় ঘিরে ‘মব’, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ
রাজনৈতিক দলের কার্যালয় ঘিরে ‘মব’, 
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

হামলার পর বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান। সোমবার রাত ১১টার দিকে

advertisement

সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে ঢাকার ধানমন্ডিতে গতকাল সোমবার মানববন্ধন করতে গিয়ে আটক হয়েছিলেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীল। তাঁর মুক্তির পর গত সোমবার রাতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ‘জয় বাংলা, জয় সমাজতন্ত্র’ স্লোগান দেওয়া হয়।

এরপর যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মী পরিচয় দেওয়া ৪০ থেকে ৫০ জন ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার প্রতিবাদ করেন। দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সিপিবির দুজন নেতা-কর্মীকে মারধর করা হয়। পরে হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। সেখানে নানা স্লোগানও দেন তাঁরা।

পরে পরিস্থিতি শান্ত হয়েছে, বড় সংঘাতে রূপ নেয়নি।এভাবে একের পর এক রাজনৈতিক দলের কার্যালয়, নেতাদের বাসভবন, রাজনৈতিক কর্মসূচি ঘিরে ‘মব’ করা ছোট করে দেখার সুযোগ নেই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর