advertisement
advertisement

অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে টি–টুয়েন্টি শেখাল ভারত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৪:২১ অপরাহ্ণ
অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে টি–টুয়েন্টি শেখাল ভারত

৩৫ বলে সেঞ্চুরি করেছেন অভিষেক

advertisement

মনে হচ্ছে ১৭০ এর বেশি রান হলে তাড়া করা কঠিন হবে, ভারত–নিউজিল্যান্ডের তৃতীয় টি–টুয়েন্টি শুরুর পর কয়েক ওভার দেখে এক্সে লিখেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। সে হিসাবে ওয়েলিংটনে নিউজিল্যান্ড ভালোই রান তুলেছিল।দলটি টসে হেরে ব্যাটিং করতে নেমে তুলেছিল ১৯৮ রান। তবে সেই রান ১৩.২ ওভারে ৪ উইকেট হারিয়েই পেরিয়ে গেছে ভারত।

নিউজিল্যান্ডকে তাদেরই দেশের মাটিতে নতুন ধারার টি–টুয়েন্টি শিখিয়ে পাঁচ ম্যাচের সিরিজটা দুই ম্যাচ হাতে রেখেই জিতে গেল ভারত।রান তাড়ায় ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী যেভাবে ব্যাটিং করেছে তাতে বোলারদের জন্য শুধুই মায়াই হতে পারে। দুজনে মিলে ওপেনিং জুটিতে রান তুলেছেন ১৩৩, আর সেটা মাত্র ৪৪ বলে।দলের প্রথম ৫০ এসেছে মাত্র ২.২ ওভারে, যা আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে সবচেয়ে কম বলে ৫০ রান তোলার যৌথ রেকর্ড।

দলটি ১০০ রান তুলেছে মাত্র ৫ ওভারে, যা এই সংস্করণে দ্রুততম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর