সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর জিয়া উদ্যানে, ২৭ অক্টোবর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কোনো রাজনৈতিক দল কৌশল হিসেবে কর্মসূচি দিতে পারে। তবে যে স্লোগান বা কর্মকাণ্ডে পতিত ফ্যাসিবাদীরা উৎসাহিত হয়, তা এড়িয়ে চলা উচিত বলে তিনি মনে করেন। আজ মঙ্গলবার রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।দেশে এখন ‘নির্ভয়ে ও নিঃসংকোচে’ গণতন্ত্রের চর্চা হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, দেশে গণতন্ত্রের চর্চা চলমান থাকায় যেকোনো রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করতে পারে।মিথ্যাচার, অপপ্রচার ও কাল্পনিক রটনা দিয়ে কখনো সাফল্য অর্জন করা যায় না বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী।
তিনি বলেন, যারা এ ধরনের পদ্ধতি অবলম্বন করে, তারা ইতিহাস থেকে মুছে যায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।