advertisement
advertisement

হামের টিকাদানের প্রতিটি ধাপ পর্যালোচনা করতে হবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
হামের টিকাদানের প্রতিটি ধাপ পর্যালোচনা করতে হবে

হামের টিকা দেওয়া হচ্ছে এক শিশুকে। জেনারেল হাসপাতাল, বরগুনা

advertisement

একটি গুরুত্বপূর্ণ গবেষণা করার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠানসহ (আইইডিসিআর) ছয়টি প্রতিষ্ঠানের গবেষক ও কর্মকর্তাদের ধন্যবাদ জানাই। এই গবেষণার প্রয়োজন ছিল, এই গবেষণার চাহিদা ছিল, দাবি ছিল। এখন সরকারের উচিত গবেষণার ফলাফল মানুষের সামনে প্রকাশ করা।বাংলাদেশ হাম নিয়ে কঠিন ও জটিল সময় পার করছে। এই সময় এই গবেষণার ফলাফল নিয়ে বৈজ্ঞানিক আলোচনা হবে, বিতর্ক হবে।

সরকারি কর্মকর্তা, নীতিনির্ধারক, জনস্বাস্থ্যবিদ, টিকাবিদ এবং উন্নয়ন সহযোগীদের উপস্থিতিতে ফলাফল নিয়ে আলোচনা হলে দেশের জন্য করণীয় নির্ধারণে আমরা এক ধাপ এগিয়ে যাব। মুশতাক হোসেনগবেষণায় দেখা যাচ্ছে, ২৭ দশমিক ৫ শতাংশ শিশুর শরীরে অ্যান্টিবডি তৈরি হয়নি। সংখ্যার বিচারে অনেক বড়। অনেক শিশুকে টিকা দেওয়া হচ্ছে। অথচ তারা সংক্রমণের ঝুঁকি থেকে মুক্তি পাচ্ছে না। প্রশ্ন হচ্ছে, কেন এমন হলো।টিকার মান নিয়ে কেউ প্রশ্ন তুলতেই পারেন।

টিকার মান খারাপ হয়ে যেতে পারে টিকা সংরক্ষণের ত্রুটির কারণে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর