advertisement
advertisement

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানো সেই ছাত্রদল নেতাকে অব্যাহতি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৪:২৭ অপরাহ্ণ
হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানো সেই ছাত্রদল নেতাকে অব্যাহতি

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটান এক ছাত্রদল নেতা

advertisement

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর ঘটনায় ছাত্রদলের সেই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে দলের সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে সই করেন উপজেলার দালাল বাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক লোকমান হোসেন ও সদস্যসচিব ইকরাম মাহমুদ। অব্যাহতি পাওয়া ছাত্রদল নেতার নাম শহিদুল ইসলাম ওরফে সাহেদ।

তিনি দালাল বাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণি ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, লক্ষ্মীপুর জেলা শাখার অধীন দালাল বাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের জরুরি সিদ্ধান্ত মোতাবেক, দ্বাদশ শ্রেণি ছাত্রদলের সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম সাহেদকে সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় ছাত্রদলের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হলো।এর আগে গত রোববার রাতে শহিদুল ইসলাম সদর হাসপাতালের জরুরি বিভাগের কক্ষে ঢুকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি জুয়েল হোসেনকে মারধর করেন।

এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর