advertisement
advertisement

পালিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে ফ্লাভিও বললেন, ‘আমিই ব্রাজিলের প্রকৃত নেতা’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ৯:২৫ পূর্বাহ্ণ
পালিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে ফ্লাভিও বললেন, ‘আমিই ব্রাজিলের প্রকৃত নেতা’

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর পরিবারের সদস্যদের নিয়ে উড়োজাহাজ থেকে নামছেন ফ্লাভিও বলসোনারো। ফ্লোরিডার মায়ামির কাছের ওপা-লোকা এক্সিকিউটিভ বিমানবন্দর, ২৮ অক্টোবর ২০২৬

advertisement

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বলসোনারো নিজেকে দেশটির ‘প্রকৃত নেতা’ বলে দাবি করেছেন। নির্বাচনে ‘কারচুপির’ অভিযোগও তুলেছেন তিনি। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রে পৌঁছে এক বিবৃতিতে এ কথা বলেন ফ্লাভিও। ব্রাজিলের সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভা জয়ী হয়েছেন। গত রোববার দ্বিতীয় দফার ভোটে নাটকীয় জয়ের মধ্য দিয়ে তিনি আবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে পরাজয়ের পর ফ্লাভিও পালিয়ে যুক্তরাষ্ট্রে যান। তিনি সেখানে স্বেচ্ছানির্বাসনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।নির্বাচনে হেরে গোপনে ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেলেন ফ্লাভিও বলসোনারোযুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পৌঁছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ফ্লাভিও বলেন, ‘আমিই নির্বাচিত প্রেসিডেন্ট। আর যাঁরা ব্রাজিলের নির্বাচনের ফলাফল চুরি করেছেন, তাঁরা একটি অপরাধী সংগঠনের অংশ।

এই সংগঠন দেশে স্বৈরাচার প্রতিষ্ঠা করেছে।’ফ্লাভিও আরও বলেন, ‘আমি এখান (যুক্তরাষ্ট্র) থেকেই বিরোধী দলের নেতৃত্ব দেব।’ব্রাজিলের সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভা জয়ী হয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর