advertisement
advertisement

স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করুন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ণ
স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করুন

সম্পাদকীয়

advertisement

মাদক গ্রহণের অভিযোগে ৮৫ জনকে কারাদণ্ড দেওয়া হলো, অথচ তাঁরা মাদক গ্রহণ করেছিলেন কি না, সেই পরীক্ষাই করা হয়নি। ঢাকার ভাটারায় পুলিশের এক অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে অভিযান চালিয়ে আটক ব্যক্তিদের এভাবে সাজা দেওয়ার ঘটনায় ন্যায়বিচারের মৌলিক শর্তগুলো লঙ্ঘনের গুরুতর প্রশ্ন তুলেছে।প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, ১৯ অক্টোবর দিবাগত রাতে বাড়িটিতে অভিযান চালায় ডিবি।

আটক ২৬ নারীকে ১৫ দিন করে এবং পুরুষদের এক মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের জরিমানাও করা হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজানোর কাজ নিয়ে যাওয়া একজন শিল্পীও রয়েছেন বলে তাঁর বাবা জানিয়েছেন।সবচেয়ে উদ্বেগজনক হলো, মাদক পরীক্ষা না করার বিষয়টি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটও স্বীকার করেছেন। তাঁর বক্তব্য, আসামিরা দোষ স্বীকার করায় সাজা দেওয়া হয়েছে।

অন্যদিকে স্বজনদের অভিযোগ, মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার কথা বলে কাগজে সই নেওয়া হয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর