তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির লোগো
দেশে গ্যাসের উৎপাদন বাড়াতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তিতাস গ্যাসক্ষেত্রে দুটি নতুন কূপ খনন করতে চায় সরকার। এ জন্য ৫৯২ কোটি টাকার একটি নতুন প্রকল্প প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটি অনুমোদনের জন্য আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে।
প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, তিতাস-৩২ ও তিতাস-৩৩ নম্বর কূপ দুটি খননের মাধ্যমে দৈনিক প্রায় ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। আজ বুধবার একনেক সভায় অনুমোদনের জন্য নতুন গ্যাস প্রকল্পসহ মোট ১৪টি প্রকল্প উপস্থাপন করা হবে।
জানা গেছে, ‘তিতাস গ্যাসফিল্ডে ২টি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাব করেছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।