সম্পাদকীয়
সৎ, সাহসী, সুসাংবাদিকতা, বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের জয়ের প্রত্যয় নিয়ে ১৯৯৮ সালের ৪ নভেম্বর যাত্রা শুরু করেছিল প্রথম আলো। নানা চড়াই–উতরাই পেরিয়ে আজ প্রথম আলো ২৮ বছর পূর্ণ করল। বাংলাদেশের মতো দেশ, যেখানে গণমাধ্যমকে প্রতিনিয়ত রাজনৈতিক, সামাজিক ও নানা গোষ্ঠীর চাপে পিষ্ট হতে হয়, সেখানে প্রথম আলো ২৮ বছর ধরে তার মূল্যবোধ ও অবস্থানে অটল থেকেই পথ চলছে।
এই বন্ধুর ও অমসৃণ যাত্রাপথে দেশের কোটি কোটি সাধারণ মানুষ, পাঠক ও শুভানুধ্যায়ীরাই আমাদের শক্তি ও সাহস।শুরু থেকেই প্রথম আলো দলনিরপেক্ষ সাংবাদিকতা এবং স্বাধীন মতপ্রকাশের চর্চা করে এসেছে। শুধু কাগজে–কলমে নয়, বিশ্বাস ও চর্চায় এই মূল্যবোধের অটল অবস্থানের কারণে প্রথম আলো দ্রুতই দেশের সর্বাধিক প্রচারিত দৈনিকের মর্যাদা পায়।
তথ্যপ্রযুক্তির বিকাশ ও ডিজিটাল রূপান্তরের সঙ্গী হয়ে প্রথম আলো ওয়েবসাইট বাংলাভাষীদের মধ্যে শীর্ষ অবস্থান ধরে রেখেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।