হ্যালোউইন মানেই ভৌতিক আবহ, রূপকথার চরিত্র আর সাজপোশাকে নানা রকম নিরীক্ষা। কেউ বেছে নেন ভয়ংকর কোনো চরিত্র, কেউ আবার মেতে ওঠেন রূপকথার জগতে। হ্যালোউইনের এমনই এক আয়োজনে বন্ধুদের সঙ্গে দেখা গেল বাংলাদেশের মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলাকে।সবুজ পরির সাজে ধরা দিয়েছেন তিনি। রূপকথার গল্পের জনপ্রিয় চরিত্র টিংকারবেলের সাজই যেন নতুন করে ফুটিয়ে তুলেছেন মিথিলা। পাশাপাশি বন্ধুদের সাজেও ছিল ভিন্নতা।
কারও পোশাকে রহস্যময় আবেদন, কারও সাজে শয়তানের চরিত্র, আবার কেউ বেছে নিয়েছেন গথিক ঘরানার লুক।মিথিলার সাজে প্রথমেই নজর কাড়ে সবুজ রঙের মিনি ড্রেস। করসেটধাঁচের স্ট্র্যাপ লেস টপের সঙ্গে পরেছেন ছোট রাফল স্কার্ট। স্কার্টের পেছন থেকে নেমে এসেছে স্বচ্ছ কাপড়ের অংশ, যা সাজে যোগ করেছে পরির আবহ। পিঠে স্বচ্ছ সবুজ ডানা আর হাতে তারার রুপালি জাদুর কাঠি—সব মিলিয়ে যেন রূপকথার টিংকারবেল।
মাথার সোনালি হেডপিসও মানিয়েছে বেশ।পায়ের সাজেও ছিল বিশেষত্ব।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।