advertisement
advertisement

কোরআনের কিছু আয়াত আল্লাহ কেন রহিত করেছেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৪:৩০ পূর্বাহ্ণ
কোরআনের কিছু আয়াত আল্লাহ কেন রহিত করেছেন

advertisement

আল্লাহ-তাআলা মানুষের স্রষ্টা। তিনি জানেন, মানুষের জন্য কোন বিধান কখন কল্যাণকর ও কোন পরিস্থিতিতে কেমন দিকনির্দেশনা উপযোগী। একসময় কার্যকর কোনো বিধানের স্থলে পরবর্তী ওহির মাধ্যমে অন্য বিধান আসার মধ্যে গভীর প্রজ্ঞা নিহিত রয়েছে। এই বিধান পরিবর্তনকে বলে ‘নাসখ’।কিন্তু প্রশ্ন ওঠে, এই পরিবর্তন কি আগের বিধানের ত্রুটি সংশোধন, নাকি এর পেছনে রয়েছে বান্দার কল্যাণ ও আনুগত্যের পরীক্ষা?রহিতকরণ কীরহিতকরণ শব্দের আরবি শব্দ ‘নাসখ’।

এর আভিধানিক অর্থ অপসারণ, পরিবর্তন বা এক বস্তুর স্থলে অন্য কিছু প্রতিস্থাপন করা।পরিভাষায় নাসখ হলো পূর্ববর্তী কোনো বিধানের কার্যকারিতা পরবর্তী দলিলের মাধ্যমে সমাপ্ত হওয়া।কোরআনেই বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ-তাআলা বলেন, ‘আমি কোনো আয়াত রহিত করলে কিংবা ভুলিয়ে দিলে তার চেয়ে উত্তম অথবা তার অনুরূপ কিছু নিয়ে আসি।’ (সুরা বাকারা, আয়াত: ১০৬)আয়াতটি প্রমাণ করে, বিধান রহিত করা আল্লাহর ক্ষমতা ও ইচ্ছার অধীন।

তাঁর কোনো সিদ্ধান্তই অজ্ঞতা, ভুল, অপারগতা কিংবা অসহায়ত্বের ফল নয়।রহিত বিধানের পরিবর্তে আগত বিধান মানুষের জন্য অধিক উপকারী বা সহজতর হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর