advertisement
advertisement

কংগ্রেস হাতছাড়া, বড় ধাক্কা খেলেন ট্রাম্প


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৪:২২ পূর্বাহ্ণ
কংগ্রেস হাতছাড়া, বড়
ধাক্কা খেলেন ট্রাম্প

advertisement

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন জরিপ যে আভাস দিয়েছিল, ভোটের ফলাফলে সেটাই নিশ্চিত হলো। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ হাতছাড়া হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির। ট্রাম্প ও তাঁর ঘনিষ্ঠদের বিদ্বেষ ছড়ানো, বিভেদ সৃষ্টিসহ নানা অপকৌশলের পরও ডেমোক্রেটিক পার্টির পক্ষে রায় দিয়েছেন মার্কিন জনগণ।

ডেমোক্র্যাটদের এই জয়ের মধ্য দিয়ে পরিষ্কার হলো, প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের শেষ দুই বছর সহজ হবে না ট্রাম্পের জন্য।যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে বলা হয় প্রেসিডেন্টের প্রথম দুই বছরের কাজ নিয়ে জনগণের মূল্যায়ন। ইরান যুদ্ধ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শুল্কনীতি, দুর্নীতির অভিযোগসহ নানা বিষয় ঘিরে জন-অসন্তোষ যে এই মূল্যায়নে বড় প্রভাব ফেলবে, তা বিভিন্ন জরিপকারী প্রতিষ্ঠান ও বিশ্লেষকেরা আগে থেকেই বলে আসছিলেন।

বেশির ভাগ জরিপে বলা হচ্ছিল, কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছেন ডেমোক্র্যাটরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর