advertisement
advertisement

রাগ নিয়ন্ত্রণ করবেন কীভাবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
রাগ নিয়ন্ত্রণ করবেন কীভাবে

প্রতীকী ছবি

advertisement

রাগ মানুষের স্বাভাবিক আবেগ। কিন্তু এর কারণে অনেক সময় সম্পর্ক নষ্ট হয়, আমরা ভুল সিদ্ধান্ত নিই কিংবা এমন কিছু কথা বলে ফেলি, যার জন্য পরে অনুশোচনা করতে হয়। আমরা জানি, অতিরিক্ত রাগের পরিণতি ভালো নয়। তবু চাইলেই এটি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। তবে রাগকে শুধু সমস্যা হিসেবে না দেখে অন্যভাবেও ভাবা যায়।মানুষের জীবন থেকে রাগ পুরোপুরি দূর করা সম্ভব নয়। আনন্দ, দুঃখ ও ভয় যেমন মানুষের স্বাভাবিক অনুভূতি, রাগও তেমন।

সঠিকভাবে বুঝতে পারলে এই আবেগ আমাদের জন্য ইতিবাচক হতে পারে।রাগকে নিজের ভেতরের একটি সতর্কসংকেত হিসেবে ভাবা যায়। যেমন পথ চলতে গিয়ে জিপিএস ভুল পথ সম্পর্কে সতর্ক করে, তেমনি রাগও আমাদের কোনো সমস্যা বা অসন্তুষ্টির কথা জানায়। রাগের সময় নিজেকে প্রশ্ন করতে হবে—কেন রাগ হচ্ছে? কোন বিষয়টি আমাকে কষ্ট দিচ্ছে? পরিস্থিতির কী পরিবর্তন প্রয়োজন?

এসব প্রশ্নের উত্তর খুঁজলে আবেগের বশে প্রতিক্রিয়া না দেখিয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।রাগকে বুঝতে হলে দুটি বিষয় গুরুত্বপূর্ণ—মননশীলতা ও সহমর্মিতা।বিচার না করে অনুভূতি বুঝুনমাইন্ডফুলনেস হলো বর্তমান মুহূর্তে নিজের চিন্তা, অনুভূতি ও চারপাশের পরিস্থিতির প্রতি সচেতনভাবে মনোযোগ দেওয়া।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর