আগুনে পুড়ে যায় এজেআর কুরিয়ার সার্ভিসের গাড়ি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে
আগুনে পুড়ে যায় এজেআর কুরিয়ার সার্ভিসের গাড়ি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকেরাজধানীর রায়েরবাজারে কৃষি মার্কেটের সামনে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে গাড়ির চালক আহত হয়েছেন। গাড়িতে থাকা মালপত্র ও নথি পুড়ে গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও এজেআর কুরিয়ার সার্ভিসের কর্মীদের ভাষ্য, বেড়িবাঁধ সড়ক দিয়ে হাজারীবাগের দিকে যাওয়ার সময় ১০ থেকে ১২টি মোটরসাইকেলে একদল ব্যক্তি এসে কাভার্ড ভ্যানটিতে হামলা চালান। প্রথমে তাঁরা গাড়িটি ভাঙচুর করেন।
পরে গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করলে আগুন ধরে যায়।প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক (এজিএম) জয়ন্ত চৌধুরী বলেন, কাভার্ড ভ্যানে বিভিন্ন ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং সাধারণ গ্রাহকদের পার্সেল ছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।