advertisement
advertisement

বিনা খরচে মালয়েশিয়ায় সরকারিভাবে কর্মী নিয়োগ, বেতন ৫২ হাজার টাকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ২:১৩ অপরাহ্ণ
বিনা খরচে মালয়েশিয়ায় সরকারিভাবে কর্মী নিয়োগ, বেতন ৫২ হাজার টাকা

মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার

advertisement

সরকারিভাবে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় দক্ষ পুরুষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। দুই ক্যাটাগরির পদে মোট ১১২ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৮ নভেম্বর ২০২৬। চাকরির বিবরণপদগুলোর নাম: অপারেশনস অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স।

পদসংখ্যা: ১১২প্রতিষ্ঠানের নাম: DHL Supply Chain (Malaysia) Sdn. Bhd.বেতন–ভাতা: ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় ৫২ হাজার টাকা)।প্রয়োজনীয় যোগ্যতা১. অপারেশনস অ্যাসিস্ট্যান্ট: ন্যূনতম মাধ্যমিক (এসএসসি) বা সমমান পাস হতে হবে। বৃত্তিমূলক বা উচ্চতর ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।

এ পদে ইংরেজিতে পড়া, লেখা ও যোগাযোগের দক্ষতা থাকতে হবে।এ ছাড়া ওয়্যারহাউসে কাজ করার শারীরিক সক্ষমতা এবং সংশ্লিষ্ট কাজে এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর