রাতের আকাশ
আজ ১৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের আকাশে চমৎকার কিছু মহাজাগতিক ঘটনা দেখা যাবে। এই পাক্ষিকে রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল শনি গ্রহ দেখার পাশাপাশি আংশিক চন্দ্রগ্রহণ, শরৎকালীন নক্ষত্রমণ্ডল ও ছায়াপথ দেখার সুযোগ পাবেন মহাকাশপ্রেমীরা।সেপ্টেম্বরের এই পাক্ষিক শনি গ্রহ দেখার জন্য বছরের সেরা সময়। ১৭ থেকে ১৮ সেপ্টেম্বরের দিকে শনি সূর্য থেকে ঠিক ১৮০ ডিগ্রি বিপরীতে থাকবে।
সূর্যাস্তের ঠিক পরপরই পূর্ব-দক্ষিণ–পূর্ব দিগন্তে শনি উদিত হবে এবং সারা রাত ধরে আকাশে অবস্থান করবে। এই সময়ে শনি পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করায় একে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি উজ্জ্বল এবং বড় দেখাবে। সাধারণ একটি বাইনোকুলার বা ছোট টেলিস্কোপ দিয়ে শনির বিখ্যাত বলয় এবং এর সবচেয়ে বড় উপগ্রহ টাইটান খুব স্পষ্টভাবে দেখা যাবে।হারভেস্ট মুন ও আংশিক চন্দ্রগ্রহণএই পাক্ষিকের অন্যতম বড় মহাজাগতিক ঘটনা হলো পূর্ণিমা ও আংশিক চন্দ্রগ্রহণ।
শরৎকালের বিষুবসংক্রান্তির সবচেয়ে কাছের পূর্ণিমাকে হারভেস্ট মুন বলা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।