advertisement
advertisement

মিয়ানমার থেকে নৌকায় টেকনাফে অনুপ্রবেশ, নারী-শিশুসহ আটক ৩৮


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ
মিয়ানমার থেকে নৌকায় টেকনাফে অনুপ্রবেশ, নারী-শিশুসহ আটক ৩৮

নাফ নদী

advertisement

মিয়ানমার থেকে সাগরপথে মাছ ধরার নৌকায় বাংলাদেশে প্রবেশের পর নারী, পুরুষ, শিশুসহ ৩৮ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁদের মধ্যে ১৪ নারী, ৮ পুরুষ ও ১৬ শিশু রয়েছে। আজ সোমবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

এ সময় কয়েকজন পাচারকারী পালিয়ে পাহাড়ে আত্মগোপন করেন বলে জানা গেছে।বিকেলে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সাগরপথে অনুপ্রবেশের সময় ৩৮ জন নারী, পুরুষ ও শিশুকে আটক করা হয়েছে। তাঁদের সবাই রোহিঙ্গা বলে সন্দেহ করা হচ্ছে।

পরিচয় শনাক্তের পর আইনগত প্রক্রিয়া নেওয়া হবে।বিজিবি ও স্থানীয় লোকজন জানান, সোমবার ভোর পাঁচটার দিকে মিয়ানমার থেকে মানুষবোঝাই একটি মাছ ধরার নৌকা টেকনাফ উপকূলে আসে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর