advertisement
advertisement

শেখ হাসিনার বিরুদ্ধে হত্যাসহ ৬৭৩ মামলা, একটিতে মৃত্যুদণ্ড


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
শেখ হাসিনার বিরুদ্ধে হত্যাসহ ৬৭৩ মামলা,
একটিতে মৃত্যুদণ্ড

শেখ হাসিনা

advertisement

জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার অভিযোগে ৪৫৭টিসহ মোট ৬৭৩টি মামলা হয়েছে। এটি পুলিশ সদর দপ্তরের হিসাব। এর মধ্যে জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে আরও ছয়টি মামলা বিচারাধীন।

গণ-অভ্যুত্থানের পর থেকে ভারতে অবস্থান করা শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। বাংলাদেশ হাইকমিশন এ-সংক্রান্ত একটি ই-মেইল পেয়েছে বলেও কূটনৈতিক সূত্রে জানতে পেরেছে প্রথম আলো। তবে ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমতিপত্র ছিল না বলে জানিয়েছে সূত্রটি।

এ প্রেক্ষাপটে তাঁর বিরুদ্ধে থাকা মামলা ও মৃত্যুদণ্ডের বিষয়টি নতুনভাবে সামনে এসেছে।২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে তৎকালীন অন্তর্বর্তী সরকার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর