advertisement
advertisement

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সংকট এখনো কাটেনি: মাহবুব উল্লাহ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১:৩২ পূর্বাহ্ণ
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সংকট এখনো কাটেনি: মাহবুব উল্লাহ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তব্য দিচ্ছেন জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ। সোমবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে

advertisement

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সংকট এখনো কাটেনি বলে মন্তব্য করেছেন জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ। তিনি বলেছেন, স্বাধীনতা নিরাপদ হয়ে গেছে, এমনটা মনে করা হবে ভ্রান্তিবিলাস। দেশের ইতিহাসে বারবার স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে, আর প্রতিবারই মানুষকে রুখে দাঁড়াতে হয়েছে।

তাই স্বাধীনতা রক্ষায় আত্মতুষ্টির সুযোগ নেই; জাতীয় ঐক্য, দেশপ্রেমিক নেতৃত্ব ও জনগণের সমর্থনের পাশাপাশি সামরিক সক্ষমতাও বাড়াতে হবে।জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোমবার বাংলা একাডেমিতে আয়োজিত সেমিনারে এ কথা বলেন অধ্যাপক মাহবুব উল্লাহ। বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বারবার হুমকির মুখে পড়েছে।

১৯৭৫ সালে এবং ২০২৪ সালের জুলাইয়ে দেশের মানুষ রুখে দাঁড়িয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর