advertisement
advertisement

এলপিজি আমদানি ও সরবরাহ বাড়াতে বৈঠক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ণ
এলপিজি আমদানি ও সরবরাহ বাড়াতে বৈঠক

advertisement

দফায় দফায় দাম বাড়ানো হলেও বাজারে নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নির্ধারিত দাম ২ হাজার ৬০ টাকা। তবে বাজারে তা এখনো ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক হয়নি বলেও অভিযোগ রয়েছে।এমন পরিস্থিতিতে এলপিজি আমদানিকারকদের সংগঠন এলপিজি অপারেটরস অব বাংলাদেশের (লোয়াব) প্রতিনিধিদের সঙ্গে সোমবার বৈঠক করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

এতে এলপিজি আমদানি বাড়ানো নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর