advertisement
advertisement

পাঁচ হাজার কৃষককে টেকসই কৃষি কার্যক্রমে যুক্ত করবে স্বপ্ন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
পাঁচ হাজার কৃষককে টেকসই কৃষি কার্যক্রমে যুক্ত করবে স্বপ্ন

প্রথমবারের মতো টেকসই প্রতিবেদন প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় রিটেইল চেইনশপ স্বপ্ন। এতে বিগত কয়েক বছরে প্রতিষ্ঠানটির নানা অর্জনের পাশাপাশি ভবিষ্যৎ লক্ষ্যের বিষয় তুলে ধরা হয়। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসিআইয়ের এমডি আরিফ দৌলা, স্বপ্নের এমডি সাব্বির হাসান নাসিরসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। গতকাল রোববার ঢাকার গুলশানের একটি হোটেলে

advertisement

২০৩০ সালের মধ্যে দেশের পাঁচ হাজার কৃষককে টেকসই কৃষি কার্যক্রমের সঙ্গে যুক্ত করতে চায় রিটেইল চেইনশপ স্বপ্ন। একই সঙ্গে কৃষকের কাছ থেকে সরাসরি কৃষিপণ্য সংগ্রহ বাড়ানো, বিদ্যুৎ ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব ব্যবসায়িক কার্যক্রমও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল রোববার ঢাকার গুলশানে একটি হোটেলে প্রথম ‘সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫’ প্রকাশ অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা জানায় স্বপ্ন।

স্বপ্নের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিএসআর সেন্টারের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক সোবহান।

আলোচনায় অংশ নেন এসিআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ দৌলা, স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির, বাংলাদেশে জাপান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ইয়োশিদা আয়া, মিৎসুই অ্যান্ড কোং (এশিয়া প্যাসিফিক) কান্ট্রি চেয়ারপারসন কেনিচিরো কাওয়ামোতো, গ্রিন ডেলটা ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী এবং সিএসআর সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহামিন এস জামান প্রমুখ।অনুষ্ঠানে এসিআইয়ের এমডি আরিফ দৌলা বলেন, ‘স্বপ্নের সরবরাহব্যবস্থার দক্ষতা বাড়াতে আমরা ক্রমেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার বাড়াচ্ছি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর