advertisement
advertisement

জামিনে মুক্তির দুই মাস পর আবাসন ব্যবসায়ী করলেন গুমের অভিযোগ, ডিবি বলছে তিনি অস্ত্র ব্যবসায়ী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১:১২ পূর্বাহ্ণ
জামিনে মুক্তির দুই মাস পর আবাসন ব্যবসায়ী করলেন গুমের অভিযোগ, ডিবি বলছে তিনি অস্ত্র ব্যবসায়ী

সংবাদ সম্মেলনে মো. শামীম খান, তাঁর পাশে স্থানীয় সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম

advertisement

জামিনে মুক্তি পাওয়ার দুই মাস পর মিরপুরের এক ব্যবসায়ী অভিযোগ করেছেন, তাঁকে জোর করে তুলে নিয়ে ডিবি (গোয়েন্দা পুলিশ) কার্যালয়ে তিন দিন গুম করে রাখা হয়েছিল। পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে দেওয়া হয়নি।অভিযোগকারী ওই ব্যবসায়ীর নাম মো. শামীম খান (৪৯)। তিনি আবাসন ব্যবসায়ী বলে দাবি করেছেন।

ঢাকা–১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেমের সহায়তায় এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দাবি, শামীম খানকে বিদেশি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর নির্দিষ্ট সময়ের মধ্যেই তাঁকে আদালতে পাঠানো হয়। গুমের কোনো ঘটনা ঘটেনি। তিনি মিরপুরের এক শীর্ষ সন্ত্রাসীর ছত্রচ্ছায়ায় অস্ত্র ব্যবসা করে আসছেন। তাঁকে দীর্ঘদিন নজরদারি করে গ্রেপ্তার করা হয়।

মুক্তি পাওয়ার দুই মাস পরে গুমের অভিযোগ তোলার পেছনে ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে বলে দাবি ডিবির।সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর মিরপুরে রূপনগর এলাকার একটি বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর