advertisement
advertisement

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং স্পেশালিস্ট ডেল বেনকেনস্টেইন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ণ
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং স্পেশালিস্ট ডেল বেনকেনস্টেইন

ডেল বেনকেনস্টেইন

advertisement

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন ডেল বেনকেনস্টেইন। ১৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য সাবেক এই দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডারকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর দুই দিন আগে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। অন্তর্বর্তী ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পান মোহাম্মদ সালাহউদ্দীন। এখন আবার এক সিরিজের জন্য দায়িত্ব পেলেন সাবেক প্রোটিয়া অলরাউন্ডার বেনকেনস্টেইন।৫২ বছর বয়সী বেনকেনস্টেইনের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ১৬ হাজার রান করেছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন ২৩টি ওয়ানডেও।

বর্তমানে তিনি ইংলিশ কাউন্টি দল ডারহামের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন।এর আগে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন বেনকেনস্টেইন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর