বাংলাদেশ ব্যাংক
সংকটে থাকা ৯টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ ফেরত দিতে সরকারের কাছে ২ হাজার ৭০৭ কোটি টাকা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। ৩ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের কাছে এই অর্থ চেয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে ২৭ অক্টোবর কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরত দিতে এই টাকা চাওয়ার সিদ্ধান্ত হয়।
যেসব আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের অর্থ ফেরত দেওয়ার জন্য টাকা চাওয়া হয়েছে সেগুলো হলো ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, পিপলস লিজিং, প্রাইম ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) ও প্রিমিয়ার লিজিং। এসব প্রতিষ্ঠানে টাকা রেখে দীর্ঘদিন ধরে তা ফেরত পাচ্ছেন না আমানতকারীরা।
এখন আমানতকারীদের টাকা ফেরত দিতে সরকারের কাছে অর্থ চেয়েছে বাংলাদেশ ব্যাংক।বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে, ৯ প্রতিষ্ঠানের মধ্যে ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স ও ফারইস্ট ফাইন্যান্সের আমানতকারীদের টাকা ফেরত দিতে জরুরি ভিত্তিতে লাগবে প্রায় দেড় হাজার কোটি টাকা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।