স্থানীয় লোকজন বাসের আগুন নেভানোর চেষ্টা করছেন। ৯ নভেম্বর
রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বর সেকশন ডাকঘর এলাকায় বসুমতি নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয়।পল্লবী থানা পুলিশ বলছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।স্থানীয় লোকজন বাসের আগুন নেভানোর চেষ্টা করছেন। ৯ নভেম্বরএর আগে ফার্মগেটে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া তিন স্থানে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে।
সোমবার সন্ধ্যায় এসব ঘটনা ঘটে।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্যানুযায়ী, গত দুই দিনে (গত শনিবার থেকে রোববার রাত) রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত ১৫টি স্থানে ককটেল বিস্ফোরিত হয়েছে। এ সময় তিনটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে।
এসব ঘটনায় গত তিন দিনে অন্তত ২০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ডিএমপি।দাউ দাউ করে আগুন জ্বলছিল, বাসটি চলতে চলতে গিয়ে থামে মেট্রো স্টেশনের নিচেএদিকে রাজধানীর বাইরে ঢাকার সাভার, বরগুনা ও গাজীপুরে পাঁচটি বাসে আগুন দেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।