তাপপ্রবাহে একটু স্বস্তি খোঁজার চেষ্টা করছেন এই নারী। ভ্যাটিকান সিটি
পৃথিবীর উষ্ণতম বছরগুলোর তালিকায় জায়গা করে নিতে যাচ্ছে ২০২৬ সালও। বছর শেষ হলে গরমের তীব্রতা কমবে, এমন আশ্বাসও দিচ্ছেন না বিজ্ঞানীরা। বরং দীর্ঘমেয়াদি জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুক্ত হয়েছে শক্তিশালী এল নিনো। এর প্রভাবে আগামী বছরও বৈশ্বিক তাপমাত্রা বেশি থাকতে পারে। বাড়তে পারে চরম আবহাওয়ার ঝুঁকিও।
এমন সতর্কবার্তা দিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)।ডব্লিউএমও স্টেট অব দ্য ক্লাইমেট আপডেট ২০২৬ প্রতিবেদনে উঠে এসেছে জলবায়ুর এমন উদ্বেগজনক চিত্র।
কপ৩১ জলবায়ু সম্মেলন উপলক্ষে ৯ নভেম্বর সংস্থাটি তাদের ওয়েবসাইটে এই প্রতিবেদন প্রকাশ করেছে।প্রতিবেদনে বলা হয়েছে, চলমান এল নিনো অন্তত ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার প্রায় নিশ্চিত পূর্বাভাস রয়েছে।ডব্লিউএমওর মহাসচিব সেলেস্তে সাওলো জানিয়েছেন, পর্যবেক্ষণের ইতিহাসে এবারের এল নিনো অন্যতম শক্তিশালী হয়ে উঠতে পারে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।