মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধসহ সাত দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে, ৯ নভেম্বর
মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট ও অতিরিক্ত অভিবাসন ব্যয় বন্ধ, রাশিয়ায় কর্মসংস্থানের নামে প্রতারণা ঠেকাতে নিয়োগ যাচাই এবং ইউরোপে বৈধ চাকরির ক্ষেত্রে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) জটিলতা নিরসনসহ সাত দফা দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।সোমবার রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও প্রবাসীকল্যাণবিষয়ক সম্পাদক রাজা গোলাম রব্বানী।সংবাদ সম্মেলনে মজিবুর রহমান মঞ্জু বলেন, প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই।
তাঁরা বাংলাদেশের নাগরিক এবং দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার। অথচ বিদেশে যেতে গিয়ে তাঁদের প্রতারণা, ঋণের বোঝা, হয়রানি ও অনিশ্চয়তার মুখে পড়তে হয়।
প্রবাসীদের নিরাপদ অভিবাসন, ন্যায্য কর্মসংস্থান, আইনি সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।গণভোটে জনগণের রায়ের পর অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে দেওয়া নোট অব ডিসেন্টের আর কোনো রাজনৈতিক ভিত্তি নেই বলে উল্লেখ করেন মজিবুর রহমান মঞ্জু।মজিবুর রহমান মঞ্জু বলেন, অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টাসহ চট্টগ্রাম বন্দরের বিষয়ে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।