advertisement
advertisement

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামোয় বেতন দেওয়ার বিষয়ে আদেশ জারি করতে অর্থ বিভাগে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ণ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামোয় বেতন দেওয়ার বিষয়ে আদেশ জারি করতে অর্থ বিভাগে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি

শিক্ষা মন্ত্রণালয়

advertisement

সরকারি চাকরিজীবীদের পাশাপাশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন জাতীয় বেতনকাঠামোর সুবিধা পাবেন। তবে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো কার্যকর হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কবে থেকে বর্ধিত বেতন পাবেন, তা এখনো সুনির্দিষ্ট করে জানানো হয়নি। অফিস আদেশও জারি হয়নি।

এ নিয়ে তাঁদের মধ্যে হতাশা রয়েছে।এমন পরিস্থিতিতে শিক্ষক-কর্মচারীদের নতুন বেতনকাঠামো অনুযায়ী বেতনভাতা–সংক্রান্ত আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ বিভাগের কাছে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার এই চিঠি দেওয়া হয়।

কিছু দিন আগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, এমপিওভুক্ত শিক্ষকেরা শিগগিরই নতুন পে–স্কেলের আওতায় আসছেন।সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো গত ১ জুলাই থেকে কার্যকর করে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর