ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (বাঁয়ে) প্রমাণ ছাড়াই দাবি করেছেন, আরব-ইসরায়েলিরা ‘নির্বাচন চুরি করেছে’। অন্যদিকে বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট (ডানে) ইসরায়েলের আরব দলগুলোর সঙ্গে জোট গঠন নিয়ে দ্বিধায় রয়েছেন
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নবনির্বাচিত ১২০ সদস্য আজ মঙ্গলবার শপথ নিচ্ছেন। পরবর্তী কাজ হচ্ছে সরকার গঠনের জন্য জোটের সদস্যদের চূড়ান্ত করা। প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের আমন্ত্রণে বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট সেই কাজ এরই মধ্যে শুরু করে দিয়েছেন।জোট গঠনে সফল হলে আইজেনকট প্রেসিডেন্ট ও পার্লামেন্টের স্পিকারকে তা জানাবেন। এরপর সাত দিনের মধ্যে সরকার গঠনের জন্য অধিবেশন ডাকতে হবে।
ওই অধিবেশনে আইজেনকটের সরকারকে আস্থা ভোটে পাস করতে হবে।সাবেক সেনাপ্রধান থেকে রাজনীতিবিদ বনে যাওয়া আইজেনকটকে গত রোববার সরকার গঠনের দায়িত্ব দেন প্রেসিডেন্ট হারজগ। এ জন্য তিনি ২৮ দিন সময় পেয়েছেন। প্রয়োজনে হারজগ আরও ১৪ দিন নিতে পারেন।গত ২৭ অক্টোবরের নির্বাচনে আইজেনকটের জোট পেয়েছে ৪৮টি আসন। উগ্র ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি। দুই আরব দলের ১৯টি আসন যোগ হলে আইজেনকটের পক্ষে দাঁড়ায় ৬৭।
তবে তাঁর এক শরিকের সাত সদস্য সমর্থন না দিলে সেই সংখ্যা নেমে আসবে ৬০-এ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।