প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান সরকারদলীয় সংসদীয় দলের সভায় সভাপতিত্ব করেন। আজ সোমবার দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে সরকারদলীয় সভাকক্ষে
পাসপোর্ট ও এনআইডি চেয়ে শেখ হাসিনার পক্ষে মেইল হাইকমিশনে।আইনি প্রক্রিয়া ছাড়া নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার কোনো সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী।জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।
গতকাল সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ উঠলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন বলে সভা সূত্র জানিয়েছে।ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে বিকেলে সংসদের সরকারদলীয় সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য জানান, শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনের বিষয়ে কোনো বক্তব্য দেননি প্রধানমন্ত্রী।
তবে তিনি ইঙ্গিত করে বলেন, ‘আমরা ৭ নভেম্বর রাজপথে নেমেছি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।