advertisement
advertisement

বড় ভাইয়ের পেনাল্টি মিস, ছোট ভাইয়ের জোড়া গোলে ইতালি হারাল ফ্রান্সকে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ৪:২৫ পূর্বাহ্ণ
বড় ভাইয়ের পেনাল্টি মিস,  ছোট ভাইয়ের জোড়া গোলে ইতালি হারাল ফ্রান্সকে

advertisement

ইতালি ৩ : ১ ফ্রান্সইতালি গোল হজম করেছিল জিয়ানলুইজি দোন্নারুম্মার ভুলে। শোধ দিল তরুণ স্ট্রাইকার পিও এসপোজিতোর জোড়া গোলে। সঙ্গে ডেভিদে ফ্রাত্তেসির আরও এক গোল। সান সিরোয় আজ ফ্রান্সকে ৩-১ ব্যবধানে হারিয়ে নেশনস লিগে নিজেদের গ্রুপে শীর্ষে উঠে গেছে রবার্তো মানচিনির দল। দেশের মাটিতে ১৯৬২ সালের পর এই প্রথম ফ্রান্সকে হারাল ইতালি। শুরুটা অবশ্য ছিল ফ্রান্সের। দেজিরে দুয়ের শট প্রথমে আটকে যায় পাশের জালে।

এরপর আদ্রিয়েন রাবিওর শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ইতালির গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা। কিন্তু ১০ মিনিটে নিজের ভুলেই ম্যাচের প্রথম গোল হজম করেন তিনি। দোন্নারুম্মার ভুল পাস পেয়ে যান মাইকেল ওলিসে। বল নিয়ে ডি-বক্সে ঢুকে গোলকিপারের নিচ দিয়ে জাল খুঁজে নেন তিনি। জিনেদিন জিদানের দল এগিয়ে যায়।ইতালি সমতায় ফেরে ২৬ মিনিটে। বাঁ প্রান্ত দিয়ে মালো গুস্তোকে ফাঁকি দিয়ে ক্রস বাড়ান নিকোলো কাম্বিয়াঘি।

কাছ থেকে বল জালে জড়াতে ভুল করেননি ইন্টার মিলানের স্ট্রাইকার পিও এসপোজিতো।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর