ওয়েম্বলিতে আজ পেনাল্টি থেকে গোল করেছেন হ্যারি কেইন।
ইংল্যান্ড ২ : ১ ক্রোয়েশিয়াইংল্যান্ডের হয়ে রেকর্ড ১২৬তম ম্যাচটা স্মরণীয় করে রাখলেন হ্যারি কেইন। ওয়েম্বলিতে আজ পেনাল্টি থেকে ইংল্যান্ডের জয়সূচক গোলটি তাঁরই। আর তাতেই ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে নেশনস লিগের শেষ আটে উঠেছে ইংল্যান্ড।৮০ হাজার ৪০০ দর্শকের সামনে ম্যাচটা শুরু হয়েছিল কেইনকে ঘিরে উৎসব দিয়ে। ১৯৮৯ সাল থেকে ইংল্যান্ডের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড ছিল গোলকিপার পিটার শিলটনের।
সেই শিলটন নিজে কেইনের হাতে তুলে দেন স্মারক। ম্যাচের আগে কেইন মাঠে দর্শকদের দেখান গত মাসে জেতা ব্যালন ডি’অর ট্রফি। প্রিন্স অব ওয়েলস তাঁকে উপহার দেন ১২৬ নম্বর লেখা জার্সি। টটেনহামে ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত কেইনের সতীর্থ ছিলেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদরিচ। বন্ধুকে তিনি দেন ১৮৮০ সালে ইংরেজ শিল্পপতিদের ক্রোয়েশিয়ায় নিয়ে যাওয়া প্রথম ফুটবলের একটি প্রতিকৃতি।
বড় ভাইয়ের পেনাল্টি মিস, ছোট ভাইয়ের জোড়া গোলে ইতালি হারাল ফ্রান্সকেএমন উৎসবের আবহে শুরু হওয়া ম্যাচে ইংল্যান্ডকে ২৪ মিনিটে এগিয়ে দেন মরগান রজার্স।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।