advertisement
advertisement

১০ জনের চেককে হারিয়ে স্পেনের টানা ১২ জয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ৫:১৮ পূর্বাহ্ণ
১০ জনের চেককে হারিয়ে স্পেনের টানা ১২ জয়

ক্রোয়েশিয়ার বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে স্পেন।

advertisement

চেক প্রজাতন্ত্র ০ : ২ স্পেনথামার কোনো লক্ষণ নেই স্পেনের। বিশ্বচ্যাম্পিয়নরা নেশনস লিগে টানা পঞ্চম জয় পেয়েছে। আজ ইপেট অ্যারেনায় ১০ জনের চেক প্রজাতন্ত্রকে ২-০ গোলে হারিয়েছে লুইস দে লাফুয়েন্তের দল।পিছিয়ে পড়েও লড়াইয়ের চেষ্টা করেছিল চেক প্রজাতন্ত্র। সুযোগ তৈরি করেছিল একাধিকবার। কিন্তু গোলের দেখা পায়নি তারা। নেশনস লিগে এটি স্পেনের টানা পঞ্চম জয়। ম্যাচের ৩৯ মিনিটে এগিয়ে যায় স্পেন।

চেকের ডি-বক্সে লুকাস আমব্রোসের হাতে বল লাগলে ভিএআরের সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি আলেক্স বায়েনা।সব প্রতিযোগিতা মিলিয়ে এটি স্পেনের টানা ১২তম জয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল স্পেন। গোলকিপার উনাই সিমনের লম্বা কিকে বল ধরে দ্রুতগতিতে ডি-বক্সে ঢুকে গোল করেন ইয়েরেমি পিনো।

তবে ভিএআরে অফসাইড ধরা পড়ায় বাতিল হয় গোলটি।এরপর ম্যাচে ফেরার চেষ্টা করে চেক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর