advertisement
advertisement

৭ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর–শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল শুরু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
৭ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর–শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল শুরু

ঘাট থেকে ফেরি ছেড়ে যাচ্ছে। আজ শনিবার দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জের নরসিংহপুর ফেরিঘাট এলাকায়

advertisement

চাঁদপুর–শরীয়তপুর নৌপথে বন্ধ থাকা ফেরি চলাচল সাত ঘণ্টা পর শুরু হয়েছে। ফেরির সঙ্গে বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় এক শিশুর মৃত্যুর ঘটনায় ফেরির মাস্টারকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে আজ শনিবার ভোর পাঁচটা থেকে এ পথে ফেরি চলাচল বন্ধ ছিল।ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মাস্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

এতে শরীয়তপুরের নরসিংহপুর ও চাঁদপুরের হরিণা ফেরিঘাটে দুই শতাধিক যানবাহন আটকা পড়ে।বিআইডব্লিউটিসি ও নৌ পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে হরিণাঘাট থেকে ‘কাকলি’ নামের ফেরিটি নরসিংহপুরের উদ্দেশে ছেড়ে যায়। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মেঘনা নদীসংলগ্ন বেড়াচাক্কি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি বাল্কহেড ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরির কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

একটি বাসের একটি অংশ বাল্কহেডের সঙ্গে চেপে গেলে পাঁচ শিশু আহত হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর