advertisement
advertisement

তাঁর সঙ্গে সংঘর্ষে স্ট্রাইকারের মৃত্যু, শাস্তি হিসেবে ১২ ম্যাচ নিষিদ্ধ সেই গোলকিপার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১:০৯ অপরাহ্ণ
তাঁর সঙ্গে সংঘর্ষে স্ট্রাইকারের মৃত্যু, শাস্তি হিসেবে ১২ ম্যাচ নিষিদ্ধ সেই গোলকিপার

গোলকিপার হেসুস ওউনো

advertisement

আহা, জীবন!চলতি মাসের শুরুতে স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে এফসি আন্দোরার গোলকিপার হেসুস ওউনোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে হাসপাতালে মারা যান তেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগুয়েল। অনিচ্ছাকৃত দুর্ঘটনায় মর্মান্তিক সেই মৃত্যুর পর ওউনো নিজেকে ক্ষমা করতে পারেননি। সে ঘটনার পর আর কোনো ম্যাচই খেলতে নামেননি।

আন্দোরার কোচ কার্লেস মানসো জানিয়েছেন, ২৫ বছর বয়সী ওউনো আর কখনো ফুটবলে ফিরবেন কি না, সন্দেহ আছে সেটা নিয়েও।এই অনিশ্চয়তার মধ্যেই ভেসে এল নিশ্চিত একটি খবর। ওউনো শাস্তি পাবেন জানাই ছিল। গতকাল সেটাই জানিয়ে দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি। ১২ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে ওউনোকে।শৃঙ্খলা কমিটি জানিয়েছে, ‘রেফারির প্রতিবেদনে সুস্পষ্টভাবে উল্লেখ করা তথ্যের ওপর’ ভিত্তি করেই তাদের সিদ্ধান্ত নিতে হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছিল, ‘খেলা চলাকালে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে প্রতিপক্ষ খেলোয়াড়ের বুকে পা দিয়ে সজোরে আঘাত করার’ অপরাধে ওউনোকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর