অনুষ্ঠানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধুরা
বন্ধুত্ব জীবনের এমন একটি সুন্দর অনুভূতি, যার কোনো বয়স, সীমানা কিংবা পরিচয়ের বাধা নেই। এ কথাটিই সবচেয়ে ভালোভাবে উপলব্ধি করেছি প্রথম আলো বন্ধুসভার সঙ্গে যুক্ত হওয়ার পর।বন্ধুসভার সদস্য হিসেবে পথচলা শুরুর পর থেকেই আমার জীবনে যুক্ত হয়েছে অনেক নতুন মানুষ, নতুন অভিজ্ঞতা এবং অসংখ্য সুন্দর স্মৃতি। দেশের বিভিন্ন প্রান্তের, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
বুঝতে শিখেছি, একজন মানুষ আরেকজনের কতটা ভালো বন্ধু হয়ে উঠতে পারে, কতটা অনুপ্রেরণা দিতে পারে।২০২৫ সালে গাজীপুরে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় বন্ধু সমাবেশ আমার জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। সেখানে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেক নতুন বন্ধুর সঙ্গে পরিচয় হয়েছিল। সেই পরিচয় থেকে তৈরি হয়েছে সুন্দর কিছু সম্পর্ক, হয়েছে নেটওয়ার্কিং, পেয়েছি নতুন অভিজ্ঞতা।
পরবর্তী জীবনে এই পরিচয় ও যোগাযোগ আমাকে অনেকভাবে সহযোগিতা করেছে।বন্ধুসভা আমাকে শুধু নতুন বন্ধু উপহার দেয়নি; নিজের মতামত প্রকাশ করতে, ভালো কাজে অংশ নিতে, নিজের সৃজনশীলতাকে তুলে ধরতে এবং লেখালেখির মাধ্যমে নিজেকে প্রকাশ করতেও অনুপ্রাণিত করেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।