advertisement
advertisement

মিয়ানমার আইসিজের রায় না মানলে কী হবে, কার্যকরের উপায় কী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
মিয়ানমার আইসিজের রায় না মানলে কী হবে, কার্যকরের উপায় কী

কক্সবাজারের একটি রোহিঙ্গা শিবিরে বড় পর্দায় আইসিজের রায় সম্প্রচার করা হয়। কক্সবাজার, ১৯ নভেম্বর ২০২৬

advertisement

কক্সবাজারের একটি রোহিঙ্গা শিবিরে বড় পর্দায় আইসিজের রায় সম্প্রচার করা হয়। কক্সবাজার, ১৯ নভেম্বর ২০২৬মিয়ানমারের বিরুদ্ধে মামলায় আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দিয়ে বলেছেন, মিয়ানমার রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গোষ্ঠী নিধন চালিয়েছে।

১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা সনদের অধীন এই অপরাধ প্রতিরোধ করার যে বাধ্যবাধকতা মিয়ানমারের ছিল, দেশটি তা পালনে ব্যর্থ হয়েছে।গোষ্ঠী নিধনমূলক কর্মকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন যেকোনো ব্যক্তির বিচার ও শাস্তি নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন আইসিজে। পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন আইসিজে।

আদালত বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরে কিংবা বিদেশে বাস্তুচ্যুত হওয়া রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অনুমতি দিতে হবে এবং এ প্রক্রিয়ায় সহায়তা করতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর