সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন
জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচের পর সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন। তাঁর প্রশ্নোত্তরপর্বে একাদশ নিয়ে যেমন কথা হয়েছে, তেমনই একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাব নিয়েও।
কয়েকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলে ধরা হলো এখানে…শরীফুল ইসলামের একাদশে না থাকা প্রসঙ্গেঅস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্টে ৭ উইকেট পাওয়ার পর সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন শরীফুল ইসলাম। তবে জোহানেসবার্গে একাদশে তাঁর জায়গা হয়নি। এ নিয়ে প্রশ্নের উত্তরে নাজমুল বলেছেন, ‘শরীফুল, তাসকিন, হাসান—আমার মনে হয় যে সবাই নতুন বলে খুব ভালো বল করে।এমনকি হাসান তো পুরোনো বলেও ভালো করছে, তাসকিনও করে।
কিন্তু আমাদের বোলিং বিভাগে যে পাঁচ-ছয়জন বোলার আছে, এদেরকে আসলে ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।