advertisement
advertisement

আদালতের স্থগিতাদেশ থাকলে প্রণোদনার সুবিধা পাবেন ঋণখেলাপিরাও


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ
আদালতের স্থগিতাদেশ থাকলে প্রণোদনার সুবিধা পাবেন ঋণখেলাপিরাও

বাংলাদেশ ব্যাংক

advertisement

যেসব ঋণখেলাপির মামলায় আদালতের স্থগিতাদেশ আছে, তারাও এখন থেকে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত প্রণোদনা তহবিল থেকে ঋণসুবিধা পাবেন। অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধারে ঘোষিত ৬০ হাজার কোটি টাকার ১৫টি প্রণোদনা স্কিমের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে এমন তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনটি বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো খেলাপি ঋণগ্রহীতার দায়ের করা মামলা বা রিটের পরিপ্রেক্ষিতে খেলাপি ঋণের বিষয়ে আদালত স্থগিতাদেশ দিলে ওই ঋণগ্রহীতা বাংলাদেশ ব্যাংকের ঘোষিত প্রণোদনার আওতায় ঋণ পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন।বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, দেশে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টিসহ অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধার, শ্রমিক-কর্মচারীদের কাজে বহাল রাখা, উদ্যোক্তাদের প্রতিযোগিতার সক্ষমতা বজায় রাখা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক মোট ৬০ হাজার কোটি টাকার ১৫টি প্রণোদনা স্কিম বা কর্মসূচি চালু রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর