জিটিএ সিক্সের ক্যারেক্টার আর্টিস্ট সালমান রহমান
১৩ বছরের অপেক্ষা শেষে গত ১৯ নভেম্বর মুক্তি পেয়েছে জিটিএ সিক্স। সেই গেমের ডিজাইন টিমে কাজ করেছেন ৩৪ বছর বয়সী এই বাংলাদেশি ডিজাইনার।২০১৩ সাল থেকে গ্র্যান্ড থেফট অটোর (জিটিএ) নতুন সংস্করণের অপেক্ষায় ছিলেন ভক্তরা। ২০২৬ সালে এসে মিলল সেই অপেক্ষার ফল। পাক্কা ১৩ বছর! ১৯ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে জিটিএ সিক্স। স্বভাবতই খেলার জন্য হুমড়ি খেয়ে পড়েছেন পুরো বিশ্বের গেমাররা।
কোটি ভক্তরা যে গেম খেলছেন, সেই সিরিজের সঙ্গে জড়িয়ে আছে সালমান রহমান অন্তরের নাম। জিটিএ–এর গেম ডেভলপার কোম্পানি রকস্টার টরন্টোর ডিজাইন টিমে কাজ করেন ৩৪ বছর বয়সী এই বাংলাদেশি ডিজাইনার।ছোটবেলা থেকেই অন্তরের আর্টিস্ট হওয়ার ইচ্ছা ছিল। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এএইচএসসি শেষ করে তাই চারুকলায় প্রবেশ করতে চেয়েছিলেন।
কিন্তু বাবা-মায়ের অনিচ্ছায় ভর্তি হন আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, স্থাপত্যে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।