advertisement
advertisement

ড’য়লির ঢাকার ছবির নন্দনতত্ত্ব


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
ড’য়লির ঢাকার ছবির নন্দনতত্ত্ব

ড’য়লির আঁকা ‘পাগলাপুল থেকে দূরে ঢাকার কিছু অংশ’ অবলম্বনে

advertisement

২০০ বছর আগের ঢাকাকে খুঁজে পাওয়া যাবে স্যার চার্লস ড’য়লির ছবিতে। সেসব ছবির ঐতিহাসিক মূল্য তো আছেই; কিন্তু নন্দনতত্ত্বের মাপকাঠিতে সেগুলোর স্থান কোথায়? সেটাই খোঁজার চেষ্টা করা হয়েছে এ নিবন্ধে। ঢাকার প্রাচীনতম সিরিজ ছবির কথা বললে চলে আসে স্যার চার্লস ড’য়লির নাম। সাহেবটি কর্মসূত্রে ঢাকায় ছিলেন ১৮০৮ থেকে ১৮১৭ সাল পর্যন্ত।

সেই সময়ে মোগলদের হাতে গড়া ইমারত, দালানকোঠা, কাটরা, পুল, সমাধিক্ষেত্র, মসজিদ, লালবাগ কেল্লাসহ অন্যান্য সরকারি-বেসরকারি স্থাপনা অযত্ন ও অবহেলায় ধ্বংসের দ্বারপ্রান্তে। ভেঙে পড়া ইমারতের গম্বুজ অথবা প্রাচীর, আগাছা-বটবৃক্ষে গ্রাস করছে। এসব দেখে এক ধরনের নস্টালজিয়ায় আক্রান্ত হলেন ড’য়লি সাহেব। ৯ বছরের ঢাকায় বসবাসের সময় তিনি একে একে আঁকলেন ঢাকা এবং এর আশপাশের বেশ কিছু ছবি।

শুধু এঁকেই ক্ষ্যন্ত হলেন না, কয়েক কিস্তিতে ফোলিও আকারে প্রকাশ করলেন অ্যান্টিকুইটিজ অব ঢাকা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর