advertisement
advertisement

নিজের কষ্টের সঙ্গে লড়াই, এখন ছেলের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ণ
নিজের কষ্টের সঙ্গে লড়াই, এখন ছেলের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তা

মা মোসা. আলেয়া খাতুনের কোলে অসুস্থ শিশু আবদুর রাইয়ান। পাশে তার বাবা মো. আতিকুর রহমান। গত বুধবার দুপুরে রাজশাহীর পবা উপজেলার জোতরাবন এলাকায়

advertisement

দোকানের সামনে এসে কেউ চাল মেপে নিচ্ছেন, কেউ ডাল। ওষুধের নাম বললে দোকানি শুধু তাক দেখিয়ে দেন। ক্রেতা নিজেই ওষুধ নেন, হাতে টাকা তুলে দিয়ে চলে যান। দোকানি বসে বসে হিসাব রাখেন। কারণ, তিনি নিজের হাতে পণ্য মেপে দিতে পারেন না।রাজশাহীর পবা উপজেলার জোতরাবন এলাকার এই দোকানের মালিক মো. আতিকুর রহমান (৩৩)। জন্ম থেকেই তিনি শারীরিক প্রতিবন্ধী।

নিজের হাতে খেতে পারেন না, বিছানায় পাশ ফিরতেও অন্যের সাহায্য লাগে।শৈশবে বড় বোন তাসলিমা খাতুন (৪০) আতিকুরকে পিঠে করে স্কুলে নিয়ে যেতেন। পরে বাবা কোলে করে অটোরিকশায় তুলে দিতেন। চার ভাইবোনের মধ্যে আতিকুর সবার ছোট। শারীরিক অসুস্থতার কারণে এসএসসি শেষ করতে পারেননি। এরপর গ্রাম্য চিকিৎসার প্রশিক্ষণ নিয়ে একটি ছোট টংঘরে ব্যবসা শুরু করেন। আট-নয় বছর আগে গড়ে তোলেন বর্তমান দোকানটি। সব মিলিয়ে ১৫-১৬ বছর ধরে ব্যবসা করছেন তিনি।

এই দোকানের আয়েই চলে আট সদস্যের পরিবার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর