advertisement
advertisement

এআইয়ের সাফল্য, নাকি প্রত্যাশার নতুন ফানুস


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ণ
এআইয়ের সাফল্য, নাকি প্রত্যাশার নতুন ফানুস

মামুন রশীদ

advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিশ্বজুড়ে উচ্ছ্বাসের মধ্যে অ্যানথ্রোপিকের শেয়ারবাজারে প্রবেশ নতুন আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু এই সাফল্য কি বাস্তব ব্যবসার প্রতিফলন, নাকি ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত আশাবাদের আরেকটি দৃষ্টান্ত? ক্লড নামের এআই চ্যাটবটের নির্মাতা অ্যানথ্রোপিক প্রতিষ্ঠিত হয় ২০২১ সালে। গত ১৮ নভেম্বর কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে শেয়ারের দাম নির্ধারিত হয় ৮৩ ডলার।

এই দাম প্রাথমিক প্রস্তাবিত সীমার চেয়ে বেশি। ১৯ নভেম্বর নাসডাকে ‘এএনটি’ নামে কোম্পানিটির লেনদেন শুরু হয়। আইপিওর মাধ্যমে কোম্পানিটি শেয়ারবাজার থেকে প্রায় ৮১ বিলিয়ন বা ৮ হাজার ১০০ কোটি মার্কিন ডলার সংগ্রহ করেছে। কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ধরে বিবেচনা করলে এটির বাজার মূলধন দাঁড়ায় প্রায় ১ দশমিক ৫ ট্রিলিয়ন বা দেড় লাখ কোটি ডলারে।এই সম্পদমূল্য বা মূল্যায়নের পেছনে রয়েছে কোম্পানিটির বাস্তব ব্যবসা।

চলতি বছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির রাজস্ব আয় হয়েছে ৩৩ দশমিক ২ বিলিয়ন ডলার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর