advertisement
advertisement

বিবিসির প্রামাণ্যচিত্র: ক্যানসার কীভাবে নিজেকে বদলে দিয়েছে, জানালেন কেট মিডলটন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ণ
বিবিসির প্রামাণ্যচিত্র: ক্যানসার কীভাবে নিজেকে বদলে দিয়েছে, জানালেন কেট মিডলটন

যুক্তরাজ্যের প্রিন্স অব ওয়েলস উইলিয়াম ও প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। বান্দ্রা-ওরলি সি লিংক প্রমেনাড, মুম্বাই, ভারত। ১৭ নভেম্বর ২০২৬

advertisement

যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন বলেছেন, ‘ক্যানসার সত্যিই মানুষকে বদলে দেয়।’ বিবিসিতে শিগগিরই প্রচার হতে যাওয়া ‘হিল’ নামের একটি প্রামাণ্যচিত্রে তিনি এ কথা বলেছেন।প্রামাণ্যচিত্রটির প্রকাশিত আগাম দৃশ্যে কেট বলেন, ‘এটা আপনার শরীর বদলে দেয়, শারীরিক দিক থেকে আপনাকে পুরোপুরি পাল্টে দেয়।

কিন্তু ক্যানসার শনাক্ত হওয়ার পর আপনার ভেতরে আরও অনেক গভীরে পরিবর্তন আসে।’ অসুস্থতা ও সেরে ওঠা নিয়ে কেটের ব্যক্তিগত ভাবনা উঠে এসেছে প্রামাণ্যচিত্রটিতে।অত্যন্ত ব্যক্তিগত এ তথ্যচিত্র আগামী ২৯ নভেম্বর বিবিসি ওয়ানে প্রদর্শন করা হবে। এতে ক্যানসার নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানাবেন কেট। তিনি বলেছেন, ‘সেরে ওঠা একটা যাত্রা।’অত্যন্ত ব্যক্তিগত এ তথ্যচিত্র আগামী ২৯ নভেম্বর বিবিসি ওয়ানে প্রদর্শন করা হবে।

এতে ক্যানসার নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানাবেন কেট।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর