কোলে মেয়ে জয়স্মিতা বিশ্বাসকে নিয়ে মা মঞ্জুশ্রী চক্রবর্তী। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সুরমা নদী থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ
১১ মাস বয়সী মেয়ে শিশুটির থ্যালাসেমিয়া ধরা পড়েছিল মাত্র তিন মাস বয়সে। এরপর প্রতি মাসেই তাকে রক্ত দিতে হতো। মেয়েকে সারা জীবন এই রোগের সঙ্গে লড়তে হবে—তা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না মা মঞ্জুশ্রী চক্রবর্তী। মেয়ের ভবিষ্যৎ চিকিৎসা ও জীবন নিয়ে দুশ্চিন্তায় মানসিকভাবে তিনি ভেঙে পড়েন।
স্ত্রীর এই অবস্থা নিয়ে উদ্বিগ্ন হয়ে তাঁকে মনোরোগ বিশেষজ্ঞের কাছেও নিয়ে গিয়েছিলেন বলে দাবি করেন স্বামী জীবনানন্দ বিশ্বাস।এর মধ্যে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে মেয়েকে নিয়ে বাসা থেকে বের হন মঞ্জুশ্রী। এর পর থেকে তাঁদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
স্বজনদের উৎকণ্ঠা ও খোঁজাখুঁজির প্রায় ১০ ঘণ্টা পর গতকাল দিবাগত রাত সোয়া দুইটার দিকে সুরমা নদী থেকে উদ্ধার করা হয় মা ও শিশুটির মরদেহ।মঞ্জুশ্রীর স্বামী জীবনানন্দ বিশ্বাসের ভাষ্য, মেয়ের অসুস্থতা ও ভবিষ্যৎ চিকিৎসা নিয়ে দীর্ঘদিন ধরে দুশ্চিন্তায় ছিলেন মঞ্জুশ্রী।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।