advertisement
advertisement

আইন অমান্যকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন   


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ণ
আইন অমান্যকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন   

সম্পাদকীয়

advertisement

আশুলিয়ার একটি পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণে আট জনের মৃত্যু এবং বহু মানুষের আহত হওয়ার ঘটনাকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এটি দীর্ঘদিনের অব্যবস্থাপনা, আইন অমান্য করা, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তা এবং মুনাফার জন্য জননিরাপত্তাকে উপেক্ষা করার ভয়াবহ পরিণতি।

শিল্পকারখানার উৎপাদন সচল রাখার নামে কীভাবে একটি নিষিদ্ধ ও বিপজ্জনক ব্যবস্থা প্রকাশ্যে চালু রাখা হয়েছে—এই বিস্ফোরণ তা সামনে নিয়ে এসেছে।গ্যাস আইন–২০১০ এবং গ্যাস বিতরণ বিধিমালা–২০১৬ অনুযায়ী, সিএনজি ফিলিং স্টেশন থেকে সিলিন্ডারে গ্যাস ভরে শিল্পকারখানায় পরিবহন নিষিদ্ধ। পেট্রোবাংলাও বলেছে, এভাবে গ্যাস সরবরাহের কোনো অনুমতি কখনো দেওয়া হয়নি। অথচ তৈরি পোশাক, বস্ত্র, সিরামিকসহ বিভিন্ন শিল্পে এই পদ্ধতিতে নিয়মিত গ্যাস নেওয়া হচ্ছে।

অর্থাৎ আইন আছে, নিষেধাজ্ঞা আছে, ঝুঁকির কথাও সবার জানা; কিন্তু আইনের প্রয়োগ নেই।আরও উদ্বেগজনক বিষয় হলো, এই অবৈধ বাণিজ্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চোখের সামনেই বিস্তার লাভ করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর