শ্বাস মাপার যন্ত্র পিক ফ্লো মিটার
শ্বাস নিতে কষ্ট হচ্ছে কি না, শুধু উপসর্গ দেখে সব সময় তা বোঝা যায় না। এ ক্ষেত্রে সহায়ক হতে পারে পিক ফ্লো মিটার। ফুসফুস থেকে কত দ্রুত বাতাস বের করতে পারছেন, ছোট যন্ত্রটি তা পরিমাপ করে।
বিশেষ করে অ্যাজমা বা হাঁপানি আছে, এমন ব্যক্তিদের জন্য এটি কাজের যন্ত্র।পিক ফ্লো মিটারের মাধ্যমে নিয়মিত রিডিং নিলে শ্বাসনালি সরু হয়ে আসছে কি না, অ্যাজমা নিয়ন্ত্রণে আছে কি না, এসব সম্পর্কে ধারণা পাওয়া যায়।ব্যবহারের সময় প্রথমে যন্ত্রের সূচকটি হাত দিয়ে টেনে স্কেলের শূন্য বা সর্বনিম্ন অবস্থানে আনতে হয়। এরপর সোজা হয়ে দাঁড়িয়ে গভীরভাবে শ্বাস নিয়ে মাউথপিসটি ঠোঁট দিয়ে ভালোভাবে আটকে একবারে যত জোরে ও দ্রুত সম্ভব ফুঁ দিতে হয়।
ফুঁ দেওয়ার পর কাঁটাটি যেখানে থামবে, সেই সংখ্যাটি লিখে রাখতে হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।