advertisement
advertisement

কুমিল্লায় টিকটক ভিডিও ঘিরে বড় হচ্ছে ‘কিশোর গ্যাং’, অস্ত্র নিয়ে মহড়া


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৮ পূর্বাহ্ণ
কুমিল্লায় টিকটক ভিডিও ঘিরে বড় হচ্ছে ‘কিশোর গ্যাং’, অস্ত্র নিয়ে মহড়া

কুমিল্লার রানীর দিঘির পাড়ে দেশীয় অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের সদস্যদের মহড়া। গত বছরের ২৫ এপ্রিলের দৃশ্য

advertisement

‘একদল কিশোর রামদা নিয়া চিৎকার করতে করতে সড়কে মহড়া দিচ্ছিল। ভয়ে ব্যবসায়ীরা শাটার নামিয়ে দোকানের ভেতরে ঢুকে পড়েন। কুমিল্লার কাপ্তানবাজারের মানুষ প্রকাশ্যে এমন অস্ত্রের মিছিল আগে দেখেনি। ঘটনার আকস্মিকতায় পথচারীরাও ভয়ে ছোটাছুটি করছিলেন।’ গত মে মাসের এক বিকেলের একটি ঘটনার এভাবে বর্ণনা দিচ্ছিলেন কাপ্তানবাজারের এক ব্যবসায়ী। ভয়ে নাম প্রকাশ করতে সাহস পেলেন না তিনি।ঘটনাটি সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, সেদিন ছিল শুক্রবার।

গোমতী নদীর তীরের ভাটারপুকুর থেকে কাপ্তানবাজার, বৌবাজার, চানপুর ও সংরাইশ পর্যন্ত এলাকায় ১০০ থেকে ১৫০ জন কিশোর ও তরুণ ছোট ছোট দলে ভাগ হয়ে রামদা, চাপাতি ও লাঠি নিয়ে মহড়া দেয়। তাদের সামনের সারিতে ছিল উচ্চ শব্দ করে চলা কয়েকটি মোটরসাইকেল। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে তারা এই মহড়ায় নেমেছিল।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার প্রথম আলোকে বলেন, ওই কিশোর দলটির নাম ‘ক্রাইম সেটআপ’।

নতুন দলটির আত্মপ্রকাশের তথ্য ওই দিনই তাদের নজরে আসে।খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লা শহরে বর্তমানে এমন অন্তত ২০টি গ্যাং সক্রিয় রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর