advertisement
advertisement

নারায়ণগঞ্জে পদ্মা অয়েল ডিপোতে চাঁদা দাবির অভিযোগ, কৃষক দলের নেতা গ্রেপ্তার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:২৪ পূর্বাহ্ণ
নারায়ণগঞ্জে পদ্মা অয়েল ডিপোতে চাঁদা দাবির অভিযোগ, কৃষক দলের নেতা গ্রেপ্তার

চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সদস্যসচিব সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল। গতকাল মঙ্গলবার বিকেলে তোলা

advertisement

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আওতাধীন পদ্মা অয়েল ডিপোর কর্মীদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে কৃষক দলের এক নেতার বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তির নাম সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল। তিনি নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সদস্যসচিব ছিলেন।

তিনি সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ—অপারেশন) তারেক আল মেহদী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঁদাবাজির মামলায় সাইফুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।পুলিশ সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জের গোদনাইলে অবস্থিত পদ্মা অয়েল ডিপোর কাছে এককালীন ২০ লাখ টাকা এবং প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভয়ভীতি দেখানো, খুন-জখমের হুমকি এবং ডিপো এলাকায় বড় ধরনের ক্ষতি করার হুমকি দেওয়ার অভিযোগও আছে।দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।এ ঘটনায় ২১ সেপ্টেম্বর পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর চেকার রফিকুল ইসলাম বাদী হয়ে...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর