বঙ্গোপসাগরে ভাসছে একটি মাছ ধরার নৌকা
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর–সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ১৮ জন মাঝিমাল্লা আটকা পড়েছেন। গত শনিবার ভোররাতে ট্রলারের ইঞ্জিন বিকল হওয়ার পর থেকে তাঁরা সোনারচর–সংলগ্ন মোহনা থেকে ৮০ থেকে ১০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণে সাগরে অবস্থান করছেন।
গতকাল মঙ্গলবার রাতে তাঁদের সঙ্গে সর্বশেষ যোগাযোগের কথা জানিয়েছে পরিবার।বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় আশপাশের ট্রলারগুলোও জেলেদের উদ্ধারে এগিয়ে আসতে পারছে না।
এদিকে উপজেলা প্রশাসন, কোস্টগার্ড ও নৌ পুলিশকে বিষয়টি জানানো হলেও ঘটনাস্থলে যাওয়ার মতো উপযুক্ত নৌযান, জনবল ও উদ্ধার সরঞ্জাম না থাকায় তাঁরা উদ্ধার অভিযান চালাতে পারছেন না বলে দাবি সংশ্লিষ্ট ব্যক্তিদের।ট্রলারটির মালিক ও মাঝি হানিফ মিয়ার ছেলে মেহেদী হাসান গতকাল রাত ১২টা ১০ মিনিটে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শনিবার সকালে তাঁর বাবাসহ ১৮ জন মাঝিমাল্লা ভোলার চরফ্যাশন মাছঘাট থেকে সাগরে মাছ ধরতে যান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।